চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক

মে / ১৮ / ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
ad-spce

বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।


সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।


এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।


এর আগে একই তারিখে ঈদের ঘোষণা করে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে --বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক: বাংলাদেশের ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪টি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৬শে মে আরাফাত দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বৃষ্টি না থাকলেও ভারতের পাহাড়ি ঢলের পানিতে সুরমা ও কুশিয়ারায় পানি বৃদ্ধি, আকস্মিক বন্যার শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা, জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce