বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে --বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

মে / ১৮ / ২০২৬

বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে --বিভাগীয় কমিশনার
ad-spce

বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, সিলেটের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ (সোমবার) সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বিভাগীয় কমিশনার বলেন, অতীতে ভূমি-সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে নানাবিধ ভোগান্তির শিকার হতে হতো। বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে। ফলে জনগণ এখন ঘরে বসেই সহজে ও দ্রুত ভূমিসেবা গ্রহণ করতে পারছেন এবং আগের মতো হয়রানির শিকার হতে হচ্ছে না।

জেলা প্রশাসক জানান, আগামী ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হবে। মেলায় জনগণকে সরাসরি ভূমিসেবা প্রদান, অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, এ মেলার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের মতামত ও প্রতিক্রিয়া সংগ্রহ করা। মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি নিবন্ধন-সংক্রান্ত তথ্য প্রচার, land gov.bd পোর্টাল এবং ‘ভূমি’ (Bhumi) মোবাইল অ্যাপের মাধ্যমে ই-নামজারির আবেদন গ্রহণ, বিভিন্ন ভূমিসেবা বিষয়ক স্টল, কুইজ প্রতিযোগিতা, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সার্বক্ষণিক সেবাবুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে ভূমি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে --বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক: বাংলাদেশের ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪টি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৬শে মে আরাফাত দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বৃষ্টি না থাকলেও ভারতের পাহাড়ি ঢলের পানিতে সুরমা ও কুশিয়ারায় পানি বৃদ্ধি, আকস্মিক বন্যার শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা, জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce