নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর / ১৫ / ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সোমবার (১৪ সেপ্টেম্বর) আমেরিকার সিটি অব প্যাটারসন, নিউ জার্সির ডেপুটি মেয়র আবু সুফিয়ানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন লন্ডনের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল। এই সৌজন্য সাক্ষাৎ প্রবাসী সমাজ ও বিশ্বজুড়ে বাঙালি কমিউনিটির মেলবন্ধনে একটি অনন্য দৃষ্টান্ত বলে আশাবাদ ব্যাক্ত করা হয়। অনুষ্ঠিত এই আন্তরিক বৈঠকে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালিদের পারস্পরিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা এবং বিশ্বমঞ্চে বাঙালি সংস্কৃতির বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে ডেপুটি মেয়র আবু সুফিয়ানকে অভিনন্দন জানিয়ে মিছবাহ জামাল বলেন, বিশ্ব রাজনীতিতে বাঙালিদের এই অবস্থান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অন্যদিকে, ডেপুটি মেয়র আবু সুফিয়ানও লন্ডনে বাংলা মিডিয়া ও সমাজসেবায় মিছবাহ জামালের অবদানের ভূয়সী প্রশংসা করেন। দ্বিপাক্ষিক এই সাক্ষাৎ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মত বিনিময়ের উদোক্তা ছিলেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের বাংলাদেশ চাপ্টারের উপদেষ্টা ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের চাচাতোভাই নিউ জার্সির বিশিষ্ট সমাজসেবী এ জেড এম শাহিন আহমেদ ও এ জেড এম জামান আহমেদ।
এই মত বিনিময়ে আরও উপস্থিত ছিলেন সিটি অব প্যাটারসন নিউ জার্সির সেকেন্ড ওয়ার্ডের ৩য় বারের নির্বাচিত কাউন্সিলমান শাহিন খালিক ও নিউইয়র্কের বিশিষ্ট কমিউনিটি বাক্তিত্ব সাব্বির আহমদ সুজা, পারভীন আহমেদ বাবলি এবং নাহিদা মিছবাহ প্রমুখ।
একদিকে মার্কিন রাজনীতির আঙিনায় বাংলার গৌরব, অন্যদিকে ইউরোপের বুকে বাংলা মিডিয়া ও মানবতার সেবক—এই গুণী ব্যক্তিত্বের আন্তরিক আলাপচারিতায় উঠে এসেছে প্রবাসী বাঙালিদের ঐক্য, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতার এক নতুন রূপরেখা। বিশ্বমঞ্চে বাঙালিদের এমন পারস্পরিক সৌহার্দ্য আমাদের গর্বিত করে।
ডেপুটি মেয়র আবু সুফিয়ান ও কাউন্সিলমান শাহিন খালিক উভয়ে তাদের মতামত রাখতে গিয়ে বলেন ১৯৪০ সাল থেকে নিউ জার্সির বাংগালিদের বসবাস শুরু হলেও বর্তমানে তাদের প্রচেষ্টার ফলে সিটি অব পেটারসনে বাংলা নামকরণ একটি রাস্তা, বিভিন্ন বাংলা স্কুল ও তার পাশাপাশি দুই ঈদে স্কুল ছুটির সরকারি ঘোষণার আয়োজন করা সহ তাদের অনেক অবদান আছে। তারা
আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্যাটারসনে তাদের এলাকায় বিভিন্ন মসজিদ স্থাপন সহ ৫ ওয়াক্ত নামাজের মাইকে আজানেরও ব্যবস্থা সহ ইসলামিক রীতিনীতির অনেক উন্নতিকরণে কাউন্সিলকে অনুরোধ রাখেন ও বাস্তবায়নের প্রচেষ্টা চালান।
সবশেষে মিছবাহ জামাল এ সব বক্তব্যে মুগ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অশেষ শুকরিয়া আদায় করে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও এলবি২৪ টিভির পক্ষে তাদেরকে অভিনন্দন জানান।