প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

পুণ্যভূমি ডেক্স

সেপ্টেম্বর / ২৭ / ২০২৬

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি
ad-spce

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করে সারা দেশে দলীয় আত্মশুদ্ধির অভিযান চালানোর আহবান জানিয়েছে সংস্থাটি।


রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবি রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে।


টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাড্ডা এমসিএইচ-এ লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত। তার প্রশ্ন, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে।


তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে সারাদেশে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠেছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট সংযোগ এবং বর্জ্য সংগ্রহের ব্যবসাসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এসব কর্মকা­ণ্ডকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ও অন্তর্ঘাত অনেক ক্ষেত্রে সহিংস রূপ নিচ্ছে। এর ফলে চাঁদাবাজি ও দখলবাজি আরও স্বাভাবিকতা লাভ করছে, যা সরকারের জন্য অশনিসংকেত।  


কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ এবং ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনাকে ২০২৪ সালের আগস্টের পর থেকে ঘটে যাওয়া ঘটনাবলির ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এসব ঘটনা সরকারের ভালো উদ্যোগ ও সদিচ্ছাকে ম্লান করে জনগণের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।


তিনি আরও বলেন, সরকারি দল তাদের দুর্নীতিবিরোধী নির্বাচনি অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হলে এখনই কার্যকর আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের সুযোগ হারাতে হতে পারে। 


বিবৃতিতে টিআইবি আরও দাবি করে, দলীয় নেতাকর্মীদের অপতৎপরতার বিরুদ্ধে কখনো বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও ক্ষমতার অপব্যবহারে জড়িতদের সঙ্গে সরকারি দলের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এর ফলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করে সংস্থাটি।


প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিসিক ছাড়লেন আলোচিত প্রকৌশলী আলী আকবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায় এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce