সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

পুণ্যভূমি ডেক্স

মে / ১৩ / ২০২৬

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
ad-spce

চট্টগ্রামের মিরসরাই আসনের (চট্টগ্রাম-১) সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।


মোশাররফ হোসেনের মৃত্যুর বিষয়টি তাঁর বড় ছেলে সাবেদুর রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক নানা জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন তাঁর বাবা। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়েছে। সাবেদুর রহমান বলেন, ‘গ্রামের বাড়িতেই আমার বাবাকে দাফন করার কথা রয়েছে। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে দাফনের সময় নির্ধারণ করা হবে।’


পরিবার সূত্রে জানা গেছে, প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। দলে সর্বশেষ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষীয়ান এই নেতা।


২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আরও বেশ কিছু মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২০২৫ সালের ১৪ আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর থেকে শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৎ পথের পথিকরা সংগঠন কর্তৃক আন্তর্জাতিক নার্সেস দিবস ও আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুখ্যমন্ত্রী হয়েই ৭১৭টি মদের দোকান বন্ধ করলো বিজয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সালমান–ফজলের ব্যাটে প্রতিরোধ গড়ে চা বিরতিতে পাকিস্তান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট নগরীর ১০ এলাকায় মিলছে অল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce