বিজ্ঞপ্তি
মে / ১২ / ২০২৬
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেটে নার্স ও মিডওয়াইফদের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসও পালন করা হয়। মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন, সিলেট।
অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক এবং নার্সিং ও মিডওয়াইফারি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্স ও মিডওয়াইফরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগীর সেবায় তাদের অবদান অনস্বীকার্য।
বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মিডওয়াইফদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও নরমাল ডেলিভারিতে তাদের অবদান অতুলনীয় বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট বিভাগের ৩৬ জন নার্স ও মিডওয়াইফকে সম্মাননা পদক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও ৮ জন ইন্টার্ন নার্স ও মিডওয়াইফকেও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ১৮ জন মিডওয়াইফ এবং ১৬ জন নার্স।
অনুষ্ঠানের আয়োজক ও উপস্থাপক ছিলেন আয়শা সিদ্দিকা প্রিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন, সিলেট।
পরিচালনায় ছিলেন: • কাকলী বেগম — সাধারণ সম্পাদক
• লিজা আক্তার — পরিচালক ও কোষাধ্যক্ষ
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন ডাক্তার খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: • অধ্যক্ষ অঞ্জলী রানী দেব (অধ্যক্ষ - BRKCNC)
• অধ্যক্ষ ইলা রানী দেব (অধ্যক্ষ - FIVDB )
• গোলজার আহমেদ হেলাল (President - Online Press Club)
• হাসনা আক্তার - (GS- BMS)
• মৃণাল কান্তি দাস — সাংবাদিক
• লুবনা আক্তার — মিডওয়াইফ
• রাজিবা চৌধুরী — মিডওয়াইফ
আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবায় নিয়োজিত নার্স ও মিডওয়াইফদের কাজের স্বীকৃতি প্রদান এবং তাদের উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় নার্সদের ক্যাডারভুক্ত করা, নার্সিংয়ে স্নাতক ডিগ্রীধারীদের বিসিএস পরীক্ষায় সুযোগ প্রদান এবং ডিপ্লোমাধারীদের উপযুক্ত সমমান প্রদান সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।