প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে যা করণীয়

পুণ্যভূমি ডেক্স

জুন / ১১ / ২০২৬

প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে যা করণীয়
ad-spce

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের পর হঠাৎ ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন পেয়ে বিভ্রান্ত হচ্ছেন গ্রাহকদের অনেকে। কিন্তু বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা নয়।


নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করার জন্যই দেওয়া হচ্ছে অতিরিক্ত এই টোকেন।


জানা গেছে, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে ৬ ধাপে বিদ্যুৎ বিল হিসাব করা হয়। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিটি ধাপের ইউনিট মূল্য পরিবর্তন হয়েছে। মিটারে নতুন মূল্যহার কার্যকর করতে গ্রাহকদের রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে।

 

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, এই টোকেন পাওয়া মানেই মিটারে কোনো সমস্যা হয়েছে; এমনটি নয়। বরং এটি নতুন ট্যারিফ হালনাগাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া। টোকেন প্রবেশ করানোর ক্ষেত্রেও বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে।

 

কর্তৃপক্ষ আরো জানায়, এসএমএস বা সংশ্লিষ্ট পোর্টালে দেওয়া ২২০ ডিজিটের টোকেন প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন বা ‘এন্টার’ চাপতে হবে। এরপর পরবর্তী ২০ ডিজিট একইভাবে পর্যায়ক্রমে প্রবেশ করাতে হবে। সবগুলো অংশ সফলভাবে প্রবেশ করানোর পর মিটারে ব্যালান্স যোগ হবে এবং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হবে।


টোকেন প্রবেশ করাতে কোনো ধরনের সমস্যা হলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।


এ ছাড়া সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে ফোন করেও প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করা যাবে বলেও জানায় কর্তৃপক্ষ।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে যা করণীয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মোবাইলের সিম কার্ডে কর থাকছে না

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে নদ-নদীর পানি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের জেলা পরিষদগুলো পাচ্ছে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পে-স্কেলে পরিবর্তন হচ্ছে মূল বেতন, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে কত?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce