পুণ্যভূমি ডেস্ক:
মার্চ / ২৬ / ২০২৩
দৈনিক পুণ্যভূমি’র প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন আজ ২৬ মার্চ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের অন্তর্ভুক্তি ঘটে। এ দিনটিকে ঘিরে রচিত হয়েছে বাঙ্গালী জাতীর নতুন স্বপ্নের ইতিহাস, নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় আজকের দিনে। স্বাধীনতা দিবসের আনন্দঘন মুহূর্তের মধ্যে প্রথমেই যে কথা মনে পড়ে তাহলে এদেশের অসংখ্য দেশ প্রেমিক শহীদের আত্মদান এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসীকতা। ১৯৭১ সালের এই দিনে বাংলার মানুষ পাকিন্তানি ঔপনিবেশিক শাসনের ২৪ বছরের গøানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। লক্ষ লক্ষ শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতার সূর্য অর্জিত হয়েছে। সে কারনেই এদেশের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় একটি দিন ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। কোন জাতিকে জন্মভূমির জন্য এমন ভাবে আত্মত্যাগ করতে হয়নি তাই স্বাধীনতার ইতিহাসে বাঙালিরা এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে এই সূচনা শুধু বাংলাদেশের মানুষের নয় বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের জন্য এক অভিনব প্রেরণার উৎস। বাংলার অবিসংবাদিত নেতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সারা দিয়ে বাঙ্গালী ঝাপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে, এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সব বিলিয়ে দিয়ে স্বাধীনতার পতাকা এদেশের মাটিতে উঠাতে সক্ষম হয়েছিল, এজন্য এদেশের মানুষকে সহায় সম্বল হীন অবস্থায় সংগ্রাম করতে হয়েছে এক শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে, অবশেষে আমরা সেই অকুতোভয় সংগ্রামে জয়ী হয়েছি, ফলে লাভ করেছি একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ।
দৈনিক পুণ্যভূমি’র প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জানান গভীর শ্রদ্ধাঞ্জলি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃত্রিম শুভেচ্ছা।