সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখছেন সুনামগঞ্জের শতাধিক পরিবার

তাহিরপুর প্রতিনিধি

মার্চ / ২৪ / ২০২৩

Tahirpur ruja
ad-spce

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবছরেও সেহেরি খেয়ে ১ম রোজা রাখছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৬টি গ্রামের মানুষ।
বৃহস্পতিবার রোজা রেখেছেন গ্রাম গুলো হলে,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ড়ছড়া, চাঁনপুর, পুরানঘাট, আমতৈল, রজনীলাইন, মাহারাম গ্রামের শতাধিক পরিবার।
বুধবার (২২মার্চ) দিন গত রাতে ঐ সব গ্রামের মানুষ রোজা রাখার জন্য সেহরি খেয়েছেন। এই সব পরিবার গুলো পবিত্র ঈদুল ফিতরও উদযাপন করেন সৌদি আরবের সাথে মিল রেখে। তবে কোরবানির ঈদ(ইদুল আজহা) বাংলাদেশের সাথে মিল রেখে পালন করেন।
আমতৈল গ্রামের শিক্ষক জহিরুল ইসলাম জানান,চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফ এর অনুসারী তারা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। তাই সেখান কার দিক-নির্দেশনা অনুযায়ী আমরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করি। তবে ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করি। প্রতি বছরের মত এবারও সেহেরি খেয়ে রোজা রেখেছেন।
আমতৈল মধ্য পাড়ার বাসিন্দা মতিউর রহমান জানান,সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কোনাগাঁও গ্রামেও তাদের অনুসারী রয়েছেন। ওই গ্রামেও অন্তত ১০টি পরিবার আজ বৃহস্পতিবার রোজা রাখার উদ্দেশ্য সেহেরি খেয়েছেন। তিনি আরও জানান,আমতৈল গ্রামের অধিকাংশ পরিবারে রোজা ও ঈদ উদযাপনে ভিন্নতা হলেও আমাদের মধ্যে হিংসা-বিদ্বেষ কিংবা হানাহানি নেই। 
রজনীলাইন গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া বলেন,আমতৈল,পুরানঘাট,মাহারাম রজনীলাইন,চাঁনপুর গ্রামের অন্তত দু শতাধিক পরিবার তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে রোজা রাখেন।
বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আমতৈল গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম আকাশ জানান,রোজা রাখার বিষয়টি নিশ্চিত করে জানান,প্রতি বছরের মত এ বছরও এসব গ্রামের লোকজন উৎসব মুখর পরিবেশে রোজা রাখার প্রস্তুতি নেয়। গত রাতে সাড়ে ন' টায় আমতৈল মসজিদের যারা রোজা রাখবেন তাদের উদ্দেশ্যে মাইকে সেহেরি সময় জানানো হয়। 
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তার ইউনিয়নের কয়েকটি গ্রামে মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে সেহেরি খেয়ে রোজা রেখেছেন। মানুষজনের মধ্যে রোজা রাখলে যে পরিবেশ সৃষ্টি হয় তা দেখা যাচ্ছে। তিনি আরও জানান,ঐসব গ্রামের মসজিদে রোজা রাখার জন্য রাতে মাইকে সেহেরির শেষ সময় জানানোও হয়েছে। এনিয়ে কারো মধ্যে কোনো বিবেদ হয়না।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখছেন সুনামগঞ্জের শতাধিক পরিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বাংলাদেশ-সিশেলসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ২৫ মার্চ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুবায়ের সিদ্দিকীর ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাঙা হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের সেই বড় ব্রিজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে পিআইসি কার্যক্রম পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুরগির দাম না কমালে সীমান্ত খুলে দেওয়া হবে: মহা পরিচালক ভোক্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce