সুনামগঞ্জ প্রতিনিধি:
মার্চ / ২৪ / ২০২৩
সারাদেশের জনগণকে নিয়ে আজকের শক্তিশালী দল আওয়ামী লীগ তাই আন্দোলন করে বিএনপি কোনদিন আওয়ামীলীগের পতন ঘটাতে পারবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন,শুধু তাই নয় বঙ্গবন্ধু আওয়ামী লীগকে শিখিয়ে গেছেন জনগণকে সাথে নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করতে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন।
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বানোয়াট কথায় আওয়ামীলীগের পতন হবে এটা জনগণ ও আওয়ামী লীগের কেউ বিশ্বাস করে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে কি ঘটেছিল তা মানুষের জানা আছে। সারাদেশের মানুষ জানে আওয়ামীলীগ ছাড়া তাদের অধিকার আদায়ে অন্য কোন দল কাজ করতে পারবে না।জনগণের জীবনমান উন্নয়নে অধিকার আদায়ে আওয়ামী লীগ কাজ করে।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি মো.জিল্লুর রহমান চৌধুরীর, সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন,জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।