শাবির ১৭ শিক্ষার্থী বহিষ্কার

শাবি প্রতিনিধি

মার্চ / ২৪ / ২০২৩

bohiskar
ad-spce

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মুজতবা আলী হলে নবীনদের র‌্যাংগিংয়ের ঘটনায় জড়িত ১৬ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত সবাই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী।
অন্যদিকে, গত ২৬ নভেম্বর নেশাগ্রস্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এক ছাত্রীকে মারধরের ঘটনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের এক ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নিশ্চিত করে বলেন, নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত ১৬ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের হলে নিষিদ্ধ করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় জীবনে কখনও হলে থাকতে বা প্রবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শৃঙ্খলা ভঙ্গ ও এক ছাত্রীকে মারধরের ঘটনায় সিএসই বিভাগের এক শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনা ছাড়াও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকাসক্তসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। পাশাপাশি আরেক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এসব সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শাবির ১৭ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে মিললো একই পরিবারের তিন জনের মরদেহ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারে ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৬০০ পরিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখছেন সুনামগঞ্জের শতাধিক পরিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বাংলাদেশ-সিশেলসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ২৫ মার্চ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুবায়ের সিদ্দিকীর ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাঙা হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের সেই বড় ব্রিজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce