নিজস্ব প্রতিবেদক
মার্চ / ২৬ / ২০২৩
সম্প্রতি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মুখপত্র "কারিগর" এর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকা আইডিইবি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট, পরিবেশকর্মী ও বহু গ্রন্থের প্রণেতা আফতাব চৌধুরী সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলার আট জনকে লেখনীতে তাদের অবদানের জন্য সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক এবং দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি ও কারিগর সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ, এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সামসুর রহমান।
কারিগর পত্রিকার নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, শাহজান কবীর এর তত্বাবধানে ও নির্দেশনায় এবং পত্রিকার সকল পর্যায়ের কর্মকর্তাদের সহযোগীতায় অনুষ্ঠানটিতে সারা দেশ থেকে আগত লেখকদের উপস্থিতি ছিল প্রাণবন্ত এবং প্রসংসনীয়। প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই দেশের সার্বিক উন্নয়নে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিমনষ্ক লেখক ও পাঠক সৃষ্টির ব্যাপারে অবদানের জন্য কারিগর কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দুইপর্বে এ অনুষ্ঠানটির শেষ পর্যায়ে ছিল মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এখানে উল্লেখ্য সম্মাননার মধ্যে ছিল নগদ অর্থ, ক্র্যাষ্ট, চাদর ও ব্যাগসহ অন্যান্য উপহারাদি।
প্রসঙ্গত ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে সিলেটের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশকর্মী আফতাব চৌধুরীকে স্বচ্ছ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা ২০২১' দেওয়া হয়েছিল।