বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

পুণ্যভূমি ডেক্স

মে / ২৩ / ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী
ad-spce

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। কিন্তু নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। তার সাথে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সিলেট বিভাগ থেকে তিনি পরিচালক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।


বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। শনিবার যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।


জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে আর রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ূম চৌধুরীই কেবলমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন। 


ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা-বিভাগ ও সংস্থার ক্যাটাগরির চারজন পরিচালক। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ, সিলেট থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।


নির্বাচন কমিশন শুক্রবার এক ব্রিফিংয়ে জানায়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে, বরিশালে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে শনিবার।


শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা ক্যাটাগির থেকে একজন পরিচালক নির্বাচিত হন। এই বিভাগের একমাত্র বৈধ প্রার্থী সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর তিনি। সিরাজউদ্দিন আগেও বিসিবির পরিচালক ছিলেন। বিপিএলের প্রথম আসরে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ছিলেন তিনি।


রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক চৌহান জানান, ক্যাটাগরি-১ এ ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়ন ফরম জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের কার্যক্রম অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র‌্যাব সদস্যের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে র‌্যাব সদস্যকে ছুরিকাঘাত পর শিশুর গলায় ছুরি ধরে পালাতে চেয়েছিল বাপ্পি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৩ জেলায় বজ্রপাতের শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে -এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট শাখার সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce