বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা

বিজ্ঞপ্তি

মে / ০৬ / ২০২৬

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা
ad-spce

সিলেট বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজনের লক্ষ্যে স্টল নির্মাণ, সাজসজ্জা ও প্রচার উপকমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিজ্ঞান মেলা আয়োজন করা হবে, যা শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত থাকবেন। মেলার দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও আইডি কার্ড বহন করা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাড়ার পর ফের বিশ্ববাজারে কমলো তেলের দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce