সিলেটে বাংলাদেশ-সিশেলসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ২৫ মার্চ

বিজ্ঞপ্তি

মার্চ / ২৪ / ২০২৩

mahi selim
ad-spce

সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সিশেলস জাতীয় ফুটবল দলের মধ্যে দু’টি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ফিফা উইন্ডোতে আগামী ২৫ ও ২৮ মার্চ ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ফিফা উইন্ডোতে সিলেটে ত্রিদেশীয় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছিল। প্রাথমিক আলোচনায় বাংলাদেশের সাথে এই টুর্নামেন্টে খেলতে সম্মতি দিয়েছিল ব্রæনাই ও সিশেলস। শেষ মুহূর্তে ব্রæনাই আসতে অপারাগতা প্রকাশ করায় সিশেলসের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে জামাল ভূইয়ারা। এই সিরিজে খেলতে বুধবার সিলেটে এসে পৌঁছে সিশেলস জাতীয় ফুটবল দল।  
এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সিলেট জেলা ক্রিড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সিরিজের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি জানান, এই ম্যাচের সময়সূচী ফিফা নির্ধারিত। নির্ধারিত দিনে বিকেল পৌনে ৪টায় ম্যাচ দু’টি শুরু হবে। আজ (২৪ মার্চ) সকাল ১০ টা থেকে জেলা স্টেডিয়ামের কাউন্টারে খেলার টিকেট বিক্রি শুরু হবে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সফলভাবে আন্তর্জাতিক ম্যাচ দু’টি সম্পন্নে ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন মাহি উদ্দিন আহমদ সেলিম। একই সঙ্গে মাঠে এসে ম্যাচ দু’টি উপভোগ করার জন্য ফুটবলানুরাগীদের প্রতি আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহিদ চৌধুরী জুয়েল, সহ-সাধারণ সম্পাদক হানিফ আলম চৌধুরী, ডিএফএর নির্বাহী সদস্য সমর চৌধুরী, ডিএফএ সদস্য দিপাল কুমার সিংহ প্রমুখ।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে বাংলাদেশ-সিশেলসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ২৫ মার্চ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুবায়ের সিদ্দিকীর ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাঙা হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের সেই বড় ব্রিজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে পিআইসি কার্যক্রম পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুরগির দাম না কমালে সীমান্ত খুলে দেওয়া হবে: মহা পরিচালক ভোক্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষে সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ উপহার বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে টাইগারদের সিরিজ জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce