বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনন্য : সিসিক প্রশাসক

বিজ্ঞপ্তি

মার্চ / ২৬ / ২০২৬

বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনন্য- সিসিক প্রশাসক
ad-spce

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহান স্বাধীনতা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টা এক মিনিটে তিনি সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, “আজ পুরো জাতি নতুন আঙ্গিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন এবং অনেককে হত্যার শিকার হতে হয়েছে। এমনকি শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানোর সুযোগও অনেক সময় বাধাগ্রস্ত ছিল।”

স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষাপটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দেশজুড়ে গণহত্যা চালানো হয়, যাতে লক্ষ লক্ষ মানুষ শহিদ হন। সেই সংকটময় সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি; তিনি সরাসরি সম্মুখসারিতে থেকে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তিনি সিলেট অঞ্চলে সক্রিয়ভাবে যুদ্ধ পরিচালনা করেন এবং জকিগঞ্জ-কানাইঘাট এলাকা থেকে শুরু করে এমসি কলেজ পর্যন্ত সম্মুখসমরে অংশ নিয়ে ১৫ ডিসেম্বর সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করেন, যা তাঁর গুরুত্বপূর্ণ অবদানের একটি দৃষ্টান্ত।

শ্রদ্ধা নিবেদনকালে সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্ত

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনন্য : সিসিক প্রশাসক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংকটময় সময়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন : এমরান আহমদ এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে শিলাবৃষ্টি-জলাবদ্ধতায় কৃষকের মাথায় হাত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

না ফেরার দেশে ‘সুপারম্যান’ অভিনেত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেসি-রোনালদোর মতো গোল করে আলোচনায় কে এই সুলিভান?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফুটবল কোনো বিশ্ববিদ্যালয় বা ধ্রুব বিজ্ঞান নয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাহিদ-শরিফুলদের নিয়ে বোলিং বিভাগের দুর্বলতা কাটাতে চায় জালমি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফাঁকা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পিএসএল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারেন না এমবাপে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce