ফাঁকা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পিএসএল

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৬ / ২০২৬

ফাঁকা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পিএসএল
ad-spce

ইরানে চলমান যুদ্ধের প্রভাব এবার পড়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে। করোনা পরিস্থিতির মতো আজ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের এগারোতম আসরটিতেও থাকছে না দর্শকদের প্রবেশাধিকার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যান মুখোমুখি হবে একে-অপরের।

এবারের আসরটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যও। একসঙ্গে দল পেয়েছেন ৬ ক্রিকেটার, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। তারা খেলবেন তিনটি দলের হয়ে। লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন। পেশোয়ার জালমির জার্সিতে মাঠ মাতাবেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসানকে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিনেছে নতুন দল রাওয়ালপিন্ডি।

পিএসএলের এবারের আসর শুরু হতে যাচ্ছে আইপিএল শুরু হওয়ার দুদিন আগে। সবশেষ আসরটি হয়েছিল আইপিএল শুরু হওয়ার মাঝপথে। এ বছর আইপিএলের আগে শুরু হওয়া এই লিগ তারকা ক্রিকেটারদের আকর্ষণ করতে চাইলেও নেই কোনো উদ্বোধনী অনুষ্ঠান, নেই দর্শক, আর টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে ছয়টির বদলে মাত্র দুইটি ভেন্যুতে।

এর কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। পাকিস্তান সরকার জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ কমাতে এবং ঘরে বসে কাজ করতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে লিগ কর্তৃপক্ষকে সীমিত আকারে আয়োজনের সিদ্ধান্ত নিতে হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘সরকার যখন মানুষকে ঘরে থাকতে বলছে, তখন প্রতিদিন হাজার হাজার দর্শককে মাঠে আনা ঠিক হবে না। এই সংকট চলাকালীন আমরা ম্যাচে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু প্রয়োজনীয়।’

গত বছর সামরিক উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিছু সময়ের জন্য স্থগিত হয়েছিল। পরে যুদ্ধবিরতির পর দুই আসরই আবার শুরু হয়ে শেষ করা হয়।

দর্শক নিষিদ্ধ করার পাশাপাশি ভেন্যুও কমিয়ে আনা হয়েছে। লাহোর ও করাচি—এই দুই শহরে ৩৯ দিনে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, পেশাওয়ার ও মুলতান এবারের আসর থেকে বাদ পড়েছে।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

ফাঁকা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পিএসএল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারেন না এমবাপে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালিতে জ্বালানি জাহাজের নিরাপত্তায় ঢাকার কাছে তথ্য চেয়েছে তেহরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাঠ থেকে ডাগআউটে : নতুন পথে পা বাড়ালেন ডি মারিয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হামজাকে নিয়ে সতর্ক ভিয়েতনাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce