১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর / ২০ / ২০২৬

১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
ad-spce

আগামী পহেলা অক্টোবর ২০২৬  ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রবিবার(২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক সিলেটের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহমুদা সুলতানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার উপস্থিতিতে সভায় আগামী ১ অক্টোবর জেলা প্রশাসনের উদ্যেগে এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এবং জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার সহযোগিতায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

ঐদিন সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে র‍্যালি এবং র‍্যালি পরবর্তী প্রবীণদের সম্পৃক্ত রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


যেহেতু  প্রবীণ মানুষ সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভান্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা।

তারা শুধু পরিবার নয় সমগ্র জাতির জন্য একটি ভিত্তি ও দিক নির্দেশনা। তাদের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর পহেলা অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবসের মূল লক্ষ্য হল প্রবীনদের সমস্যা সম্ভাবনা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 


প্রস্ততি সভার শুরুতে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট ও বিভাগীয় শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আবু তালেব মুরাদ।

এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের সভাপতি শিক্ষানুরাগী জামিল আহমদ চৌধুরী,সহসভাপতি সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।


এছাড়াও সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার ইউএনও দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার খোশনূর রুবাইয়া ৎ, গোয়ানঘাট উপজেলার রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলার সুনন্দা রায়, বালাগঞ্জ উপজেলার মেরিনা দেবনাথ, কানাইঘাট উপজেলার সুমাইয়া ফেরদৌস, গোলাপগঞ্জ উপজেলার মো. রকিবুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার মোহাম্মদ নাহিদ বিন কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ রবিন মিয়া এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবরিনা আক্তার প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পুরোনো কারাগার উচ্ছেদ, নির্মিত হবে পার্ক ও জাদুঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটবাসীকে বিষ খাওয়াচ্ছে আল-মদীনা ফার্মেসি! জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

র‌্যাবের নতুন নাম এসআরবি, প্রথম দিনেই তিতাস ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি অব প্যাটারসন নিউ জার্সির ডেপুটি মেয়র আবু সুফিয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মিছবাহ জামাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাদের, নাছিম, আরাফাত, পরশ ও নিখিলের সম্পত্তি বাজেয়াপ্ত: তাদের কত সম্পদ ও আর্থিক মূল্য কত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce