সিলেটে হযরত শাহ্‌জালাল (রহ.)'র ৭০৭তম বার্ষিক উরস মোবারক আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

মে / ০৭ / ২০২৬

সিলেটে হযরত শাহ্‌জালাল (রহ.)'র ৭০৭তম বার্ষিক উরস মোবারক আজ শুরু
ad-spce

এম এ ওয়াহিদ চৌধুরীঃ

৭০০ বছরের ঐতিহ্য সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস মোবারক । সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ মে) শুরু হয়েছে শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক ওরস। বৃহস্পতিবার সকাল থেকে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ওরসের আনুষ্ঠানিকতা।


আগামীকাল শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস মোবারক। 


শাহজালালের ওরস মানেই মাজারে হাজার হাজার ভক্ত-আশেকানদের মিলনমেলা। 


অন্যান্য বছরের মতো এবারও ভক্ত-আশেকানদের ভিড় বেড়েই চলেছে মাজার এলাকায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরসে শরিক হতে আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই অবস্থান করছেন মাজারের আশপাশের হোটেলগুলোতে। 


প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হযরত শাহজালাল (র.) এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবছর ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত-আশেকান জড়ো হন শাহজালালের মাজারে। মাজারে গিলাফ ছাড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা।


এদিকে শান্তিপূর্ণ ভাবে উরস মোবারক পালন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।  এরইমধ্যে সিলেটের সকল দলমতের মানুষের সঙ্গে মতবিনিময় করেছে।


বৃহস্পতিবার সকালে শাহজালালের মাজার এলাকা ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে এসে ভিড় জমিয়েছেন মাজারের ভক্ত-অনুরাগীরা। সকাল ১০টার দিকে মাজার কর্তৃপক্ষের গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। দলে দলে ভক্ত-অনুরাগীরা প্রবেশ করছেন মাজারে। চারপাশে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখর মাজার এলাকা।


মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান জানিয়েছেন, ওরসের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আসকার ও বিশেষ দোয়া। ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান ও ভক্ত মাজার প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন।


এর আগে ওরসকে কেন্দ্র করে মাজার ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সোমবার মাজার এলাকা পরিদর্শনকালে এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওরস চলাকালীন সময়ে সবধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে মাজার এলাকার সার্বিক নিরাপত্তায় কাজ করা হবে।


ওরসে আসা ভক্তদের যানবাহন আলিয়া মাদ্রাসা মাঠে না রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। এর বদলে সেগুলো এমসি কলেজ মাঠ এবং শাহী ঈদগাহ এলাকায় রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, এতে যানজটের ঝামেলা থেকে নগরবাসী মুক্তি পাবেন এবং ভক্ত আশেকানরা স্বচ্ছন্দে মাজারে যাতায়াত করতে পারবেন।


তিনি আরও বলেন, সর্চোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকেও পুলিশ ও গোয়েন্দারা সতর্ক অবস্থান নিবেন। আপনারা যারা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা সবাই সতর্ক থেকে পুলিশের সহযোগীতা নিবেন। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ওরস পালন করতে পারবো।


এদিকে ওরসের শিরনির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরু উপহার দেওয়া হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজার কর্তৃপক্ষের কাছে এই উপহার হস্তান্তর করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে মাজার কমিটি ও প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছেন।

মাজারের খাদেম সামুন মাহমুদ খান জানিয়েছেন আগামীকাল আখেরী মোনাজাতের পর তাবার্রুক বিতরণের মধ্য দিয়ে হযরত শাহ জালাল রহঃ দরগা শরীফের ওরস মোবারকের সমাপ্তি ঘোষণা করা হবে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হযরত শাহ্‌জালাল (রহ.)'র ৭০৭তম বার্ষিক উরস মোবারক আজ শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমিকা থাকবে সার্বজনীন ----------------এমএ মালিক এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে এখন সর্বত্র টিকা পাওয়া যাচ্ছে ------ডা. মোহাম্মদ নূরে আলম শামীম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে তেহরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলটেবিল বৈঠক উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা কমাতে পারে সচেতনতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce