সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

বিজ্ঞপ্তি

মে / ০৭ / ২০২৬

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী  মুক্তাদির ও এমপি লুনা
ad-spce

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। মনোনীত সদস্যরা হলেন বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা।

গত সোমবার (৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক’ এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নব মনোনীত দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা রক্ষায় এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে এখন সর্বত্র টিকা পাওয়া যাচ্ছে ------ডা. মোহাম্মদ নূরে আলম শামীম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে তেহরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলটেবিল বৈঠক উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা কমাতে পারে সচেতনতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce