সিলেট নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১৯ / ২০২৬

সিলেট নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে
ad-spce

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের শান্তি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।


আজ (সোমবার) সিলেট নগরীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে শিববাড়ী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন।


আরিফুল হক চৌধুরী বলেন, অতীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নগরবাসীর কাছ থেকে আমি যে স্নেহ, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান। সিলেটের পাশাপাশি কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।


মন্ত্রী আরও বলেন, সিলেটসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে এ সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করাই হোক সবার অঙ্গীকার। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে নিজের, দলের ও সরকারের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।


এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদেক হোসেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, দর্শনার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে -------- বাণিজ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাডায় সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য ...অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হলেন বজলুর রশিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিঃস্বার্থে যারা মানবসেবা ও কল্যাণমূলক কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ----সহকারী হাই কমিশন অনিরুদ্ধ দাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce