জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১৯ / ২০২৬

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব
ad-spce

নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এ কলেজ (স্নাতক-স্নাতকোত্তর) পর্যায়ে নৃত্য (একক) এবং অভিনয় (একক) খ বিভাগে জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজের বিএ অনার্স (বাংলা) বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত নিছা।


সম্প্রতি সোমবার (১২ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এর হাত থেকে সার্টিফিকেট, মেডেল ও ক্রেস্ট সংগ্রহ করেন সাদিয়া জান্নাত নিছা।


অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ অক্টোবর ২০২৬ইং সাদিয়া নৃত্য (একক) এবং অভিনয় (একক) খ বিভাগে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং জাতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


সাদিয়া জান্নাত নিছার এ অর্জনে রাজনগর সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলসহ পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধবের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সাদিয়াকে সহপাঠী, বন্ধু-বান্ধব এবং স্বজনের বিভিন্ন মাধ্যমে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং মিরকো ফাউন্ডেশন এর চেয়ারম্যান ছড়াশিল্পী মিনারা আজমী বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে সহায়তা করে।


উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স'লিপক) এর ভাগ্নে এবং ছড়াশিল্পী মিনারা আজমী এর বোনঝি সাদিয়া জান্নাত নিছা বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক সহ বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। শিশুকাল থেকেই সাদিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাডায় সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য ...অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হলেন বজলুর রশিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিঃস্বার্থে যারা মানবসেবা ও কল্যাণমূলক কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ----সহকারী হাই কমিশন অনিরুদ্ধ দাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

"মিট আপ" রেষ্টুরেন্টের উদ্বোধন! খাবারের মান আগে, প্রচার পরে বললেন মাহে ফেরদৌস জলিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের মায়ের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে সরকার: শ্রমমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce