সহকর্মীর সন্তানের চিকিৎসায় সাড়ে চার লক্ষাধিক টাকা দিলেন শাবির কর্মকর্তারা

শাবি প্রতিনিধি

অক্টোবর / ১৩ / ২০২২

সহকর্মীর সন্তানের চিকিৎসায় সাড়ে চার লক্ষাধিক টাকা দিলেন শাবির কর্মকর্তারা
ad-spce

শারীরিক বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে কাঁতরাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হামিদের দুই সন্তান। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে গেছেন তিনি। এরইমধ্যে চিকিৎসার ব্যয় মিটাতে জায়গাজমিও বিক্রি করে দিয়েছেন। এখন দিশেহারা হয়ে দিগ্বিদিক ছুঁটে বেড়াচ্ছেন তিনি। সন্তানদের সুস্থ করে তুলতে সহযোগিতার হাত বাড়াতে সবার কাছে অনুরোধ করেছেন। তার এই দুঃসময়ে সাড়ে চার লক্ষাধিক অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন তারই সহকর্মীরা।  

বুধবার (১২ অক্টোবর) দুপুরে রেজিস্ট্রার দপ্তরের একটি কক্ষে শাবিপ্রবির ২৬৯ জন কর্মকর্তারা তাদের একদিনের বেতনসহ সর্বমোট  মোট ৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান হস্তান্তর করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, আব্দুল হামিদের বড় ছেলের বয়স ৯ বছর। সে গত দুই বছর ধরে ব্রেইন টিউমারের সমস্যায় ভুগছেন। ছোট ছেলের বয়স এক বছর দুই মাস। জন্মের পর থেকেই সে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর মধ্যে মস্তিষ্কে আঘাত, জয়েন্ট জটিলতা, কানে না শুনা ও কথা বলতে না পারার মত সমস্যা রয়েছে।

তারা আরো জানান, ‘ছোট ছেলের চিকিৎসায় প্রাথমিকভাবে প্রয়োজন ১৫ লাখ টাকা। আর বড় ছেলের চিকিৎসা চলমান রয়েছে। ব্যয় হচ্ছে লক্ষাধিক টাকা। ইতোমধ্যে ওই কর্মকর্তা নিজের অনেক কিছু বিক্রি করছেন ছেলেদের চিকিৎসার জন্য। ভারতের একটি হাসপাতালে ছেলেরা এখন চিকিৎসাধীন। এছাড়া তার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে বলে জানা গেছে।’

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মো. ইউনুস আলী জানান, ‘সহকর্মীদের বিপদের দিনে এগিয়ে আসাই মহৎ গুণ। যে কোনো সময় আমরাও সমস্যায় পড়তে পারি। আব্দুল হামিদের ছেলেদের চিকিৎসায় সহযোগিতা করার জন্য আমরা সহকর্মীরা পারস্পরিক আলোচনা করি। এরপর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তারা তাদের একদিনের বেতন প্রদানে সম্মতি জানায়।’’

এছাড়া কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগতভাবেও অনুদান প্রদান করেছেন। সব মিলিয়ে ৪ লাখ ৭০ হাজার টাকা আব্দুল হামিদের কাছে হস্তান্তর করেছি। আশা করি, তার ছেলেদের চিকিৎসায় এ অর্থ কিছুটা হলেও কাজে লাগবে আর তার জন্য কিছুটা হলেও আর্থিক প্রশান্তি বা স্বস্তি এনে দিবে।

অর্থ হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন শাবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজ, সহ সভাপতি এমরান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈনুল হক, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুর্শেদ আহমদ, আহমদ মাহবুব ফেরদৌসী, মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল), মো. মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী ও ইংরেজি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, উপ রেজিস্ট্রার মো. গিয়াস উদ্দিন খান ও মো. নাঈম উদ্দিন আহমেদ, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওবায়দুল হক, সহ রেজিস্ট্রার সত্ত রঞ্জন মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার সূত্রধর।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce