শাহজালালে সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ডসহ গ্রেফতারকৃত ৪ জন রিমান্ডে

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১৫ / ২০২২

শাহজালালে সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ডসহ গ্রেফতারকৃত ৪ জন রিমান্ডে
ad-spce

শাহজালালে আন্তর্জাতিক বিমান বন্দরে সোয়া তিন কোটি টাকার মেমোরিকার্ডসহ গ্রেফতারকৃত ৪ জনকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আজ সকালে ডিএমপি’র বিমান বন্দর জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, মেমোরিকার্ড জব্দের ঘটনায় বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৪ আসামীকে থানায় হস্থান্তরের পর তাদেরকে বৃহস্পতিবার ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদেন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

গত বুধবার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে হংকং থেকে আসা সোয়া তিন কোটি টাকার মেমোরিকার্ডসহ একটি কুরিয়ার সার্ভিসের ৪ জন কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারফ্রেইট ইউনিট। 

এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৩৪ হাজার ৪০০ পিস বিভিন্ন ধরনের মেমোরিকার্ড জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, মো.মামুন হোসেন মোল্লা, মো.তরিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম  ও মো. কবির মিয়া।

শুক্রবার সকালে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারফ্রেইট ইউনিটের উপ-পরিচালক সানজিদা খানম বাসস’কে এ খবর নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  ফ্রেইটই উনিট ও টহল দলের টহল টীম পণ্যাগার  (কুরিয়ার খাচা ইএক্স-২) তল্লাশি চালিয়ে মেমোরিকার্ড ৮ জিবি-৪৩ হাজার পিস, ১৬ জিবি-৩৩ হাজার ৫শ’ পিস, ৩২ জিবি-৫২ হাজার ৫শ’ পিস ও ৬৪ জিবি-৫ হাজার ৪শ’ পিস মেমোরিকার্ড জব্দ করেন।  

সানজিদা খানম আরও জানান, মিথ্যা ঘোষনা দিয়ে আমদানিকৃত মালামালগুলো হংকং থেকে দেশে আনা হয়েছিল। পরে ঢাকা কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থার উপস্থিতিতে এ সব মালামাল জব্দ করে কাস্টম হাউস, ঢাকার কাছে জমা দেয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের চার কর্মচারি চোরাচালান কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯৬৯ সালের কাস্টম এ্যাক্ট আইনে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে চার আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce