নিজস্ব প্রতিবেদক
মার্চ / ২৩ / ২০২৩
দৈনিক পুণ্যভূমি'র প্রকাশক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, একমাত্র খেলাধুলাই যুবসমাজকে সকল অনৈতিক কাজ থেকে দূরে রাখতে পারে। আমি হলফ করে বলতে পারি, খেলাধুলা করে এমন কোনো ছেলে কখনোই কোনো অসামাজিক কাজে লিপ্ত হবে না। যুব সমাজের অবক্ষয় রুখতে খেলাধুলার বিকল্প নেই।
বুধবার (২২ মার্চ) বিকেলে দক্ষিন সুরমার মোগলাবাজার চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মাসুক, দক্ষিন সুরমা সরকারি কলেজের অধ্যাপক মুহিবুর রহমান, স্থানীয় সমাজসেবী মইনুল ইসলাম মঞ্জুর।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আখলাছ মিয়া, আতিক মিয়া, দীপু আহমদ, সুজন আহমদ, মৃদুল আহমদ, জিসান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মোগলাবাজার চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলায় বিজয়ী হয়ে ১ম পুরষ্কার লাভ করে টিম সেভেন স্টার এবং রানার্সআপ পুরষ্কার লাভ করে ফ্রেন্ডস ফাইটার্স।