সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ৯২তম জন্মদিন পালিত

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১১ / ২০২২

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ৯২তম জন্মদিন পালিত
ad-spce

দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বিকল্পধারার প্রধান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী জাতির মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

১১ অক্টোবর, মঙ্গলবার দুপুরে বি. চৌধুরীর ৯২তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতির বারিধারার বাসভবনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে এই দোয়া কামনা করেন। 

উল্লেখ্য, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে জন্ম গ্রহণ করেন। ১১ অক্টোবর তিনি ৯৩ বছরে পা রাখলেন।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.)) আবদুল মান্নান এমপি বি. চৌধুরীর হাতে ফুলের স্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর নেতা-কমীরা  একে একে তাদের প্রিয় নেতাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মোহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য  ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী এমপি, জেষ্ঠ্য সহ-সভাপতি মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারার দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম, বিকল্পধারার শিশু বিষয়ক সম্পাদক নওয়াব বাহাদুর, প্রচার সম্পাদক শেখ জুন্নু, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোস্তফা সারেয়ার, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, যুবধারার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, বিকল্পধারার সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু বিকল্পধারার সাংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক আয়েশা আক্তার দিতি, চলচ্চিত্রধারার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, কুমিল্লা উত্তর জেলা সমন্বয়কারী হোসাইন আহম্মেদ সরকার, নোয়াখালী সদর উপজেলা সভাপতি শাহাবুদ্দিন, সিরাজদিখাঁন উপজেলা আহ্বায়ক শাহ আলম আলমাস, সিরাজদিখাঁন উপজেলার যুগ্ম আহ্বায়ক কোলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, সখিপুর উপজেলা আহ্বায়ক আবুল হাসেম দুর্জয় প্রমুখ।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce