বিজ্ঞপ্তি
নভেম্বর / ২৭ / ২০২৬
রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রোটারি ফাউন্ডেশনের ওপর এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রণে সাড়া দিয়ে সিলেটের আরও চারটি রোটারি ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই সেমিনারে অংশগ্রহণ করেন।
ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট (পিপি) আলহাজ আতাউর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট সানশাইন রোটারি ক্লাবের পিপি আসাদুজ্জামান সায়েম।
অনুষ্ঠানে সংযোজন বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) আতাউর রহমান পীর এবং সেমিনারের সারাংশ উপস্থাপন করেন পিডিজি সহিদ আহমদ চৌধুরী। এছাড়াও উপস্থিত বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতিগণ মূল বক্তব্যের ওপর গঠনমূলক আলোচনায় অংশ নেন।
সেমিনার শেষে রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি লতিফা জাহাঙ্গীর ক্লাবের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপক ও অংশগ্রহণকারী সকল ক্লাবের সভাপতিদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।
সবশেষে পিপি হানিফ মোহাম্মদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।