বিজ্ঞপ্তি
নভেম্বর / ২০ / ২০২৬
জালালাবাদ রোটারি ক্লাবের সাবেক সভাপতি, দেশের অন্যতম প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. নুরুল আম্বিয়ার মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জালালাবাদ রোটারি ক্লাবের সাপ্তাহিক সভা শেষে ক্লাবের উদ্যোগে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন, চিকিৎসা সেবায় তাঁর অসামান্য অবদান এবং রোটারি আন্দোলনে তাঁর নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি (পিপি) আলহাজ আতাউর রহমান, পিপি মালেক হুমায়ুন, সাবেক জেলা গভর্নর (পিডিজি) আতাউর রহমান পীর, পিডিজি সহিদ আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শেষে মরহুম প্রফেসর ডা. নুরুল আম্বিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।