সিলেটে রাতভর অভিযানে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর / ২৫ / ২০২৬

সিলেটে রাতভর অভিযানে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ চারজন আটক
ad-spce

সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গ্র্যান্ড প্যালেস হোটেল ঘিরে রাখে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল। দীর্ঘ সময় পরিচয় যাচাইয়ের পর বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।


সিলেট নগরের জল্লারপারের একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরের জল্লারপাড়স্থ হোটেল গ্র‍্যাণ্ড প্যালেসে অভিযান চালিয়ে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।


জানা গেছে, জল্লারপাড় এলাকার হোটেল গ্র‍্যাণ্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন। 


অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। 


হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃতরা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।


অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান,  তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামীলীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশী চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে রাতভর অভিযানে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ চারজন আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রফেসর ডা. নুরুল আম্বিয়ার মৃত্যুতে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরী ...........অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি লাগোয়া ননীছড়ায় দখল দূষণ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce