রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর / ৩০ / ২০২৬

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ad-spce

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামে শুক্রবার (৩০ অক্টোবর) রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে দক্ষিণ বাঘা গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি ইঞ্জিনিয়ার রোটারিয়ান পিপি রুহুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল কবির বলেন, "মানবতার সেবাই রোটারী ক্লাবের মূল লক্ষ্য। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালসহ আয়োজক সংগঠনগুলোর এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। সুস্থ সমাজ গঠনে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এভাবে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম পারভেজ। এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি শহিদুল ইসলাম, রোটারিয়ান পিপি এম এ মুকিত, রোটারিয়ান পিপি আব্দুর রহমান, রোটারিয়ান পিপি সামছ উদ্দিন এবং ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস।

অনুষ্ঠানে আরও অংশ নেন রোটারিয়ান সনজিত শর্মা, আব্দুস সালাম, কে এম এ কে আজাদ, কমর উদ্দিন, ফয়জুর রহমান, হেলাল আহমেদ, কয়েছ, ইসলাম উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ টিপু ও অলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।

বায়তুল আকমল জামে মসজিদের ইমাম মাওলানা শামছুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। চিকিৎসাবঞ্চিত গ্রামীণ মানুষ বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বিউটি পার্লারে গ্রাহকের সাথে দুর্ব্যবহার ও মারমুখী আচরণ, ক্ষমা চাইলেন অভিযুক্ত কর্মী ও ম্যানেজার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব পলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব জালালাবাদ এর কর্মসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নকশী বাংলা ফাউন্ডেশনের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পার্টি থেকে পেতেন আয়ের অংশ অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে -------- বাণিজ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce