বিজ্ঞপ্তি
অক্টোবর / ২৩ / ২০২৬
শনিবার (২৪ অক্টোবর) বিশ্ব পলিও দিবস উদযাপিত হবে। এই উপলক্ষে রোটারি ক্লাব অব জালালাবাদ আজ সাপ্তাহিক সভায় এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পি ডি জি শহিদ আহমদ চৌধুরী। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত রোটারি বিশ্ব পলিও মুক্ত করার লক্ষ্যে সারা বিশ্বে ব্যাপক কার্যক্রম করে আসছে। পলিও টিকা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্ব পলিও মুক্ত ঘোষণা প্রায় ৮/১০ বছর পূর্বেই দেয়া হয়েছে। শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তানে অল্প কিছু সংখ্যক রোগীর কারণে বিশ্ব পলিও মুক্ত ঘোষণা করা যাচ্ছে না। তিনি রোটারির এই অসামান্য পদক্ষেপ ও সাফল্যের সাথে সম্পৃক্ত বিশ্বব্যপী অন্যান্যদের প্রশংসা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও পুরো বিশ্ব জুড়ে রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য। কার্যক্রম যেহেতু অব্যাহত রয়েছে, সেই দিন বেশি দুরে নয় ঘোষিত হবে “বিশ্ব এখন সম্পূর্ণ পলিও মুক্ত”। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পিডিজি এম আতাউর রহমান পীর, পি পি আলি আশরাফ চৌধুরী, মোহাম্মদ মনজুর আল বাসেত, প্রমুখ সদস্য বৃন্দ।