রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল দেশেই

পুণ্যভূমি ডেক্স

মে / ২৬ / ২০২৬

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল দেশেই
ad-spce

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ দুপুর পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প।  এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।


আজকের ভূমিকম্প স্বল্পমাত্রার হলেও রাজধানীর অনেকেই এটি টের পেয়েছেন। রাজধানীর ক্রিসেট রোড থেকে এক নারী প্রথম আলোকে ভূমিকম্পের তথ্য জানান। হঠাৎই মাথা হালকা ঘুরে যাওয়ায় এবং মুঠোফোনে অ্যালার্ট আসায় তিনি ভূকম্পন টের পেয়েছেন বলে জানান।


বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে বিশেষজ্ঞদের অভিমত। ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল দেশেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ঈদের জামাতের স্থান ও সময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে আবারও হামলা শুরু যুক্তরাষ্ট্রের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র হজ আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাইকোর্টের আদেশ অমান্য করে মার্কেট নির্মাণ অব্যাহত রাখায় পরিবেশবাদীদের ক্ষোভ প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রক্ত বন্ধু সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাকবিরে তাশরিক পড়ুন— বুধ থেকে রোববার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা এডিবির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce