তাকবিরে তাশরিক পড়ুন— বুধ থেকে রোববার

পুণ্যভূমি ডেক্স

মে / ২৫ / ২০২৬

তাকবিরে তাশরিক পড়ুন— বুধ থেকে রোববার
ad-spce

হজের মাস জিলহজের ৯-১৩ তারিখ পর্যন্ত ৫ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামের পর তাকবিরে তাশরিক ১ বার পড়া ওয়াজিব বা আবশ্যক আমল। এ বছর ১৪৪৭ হিজরির জিলহজ মাস হিসেবে (২০২৬) আগামী ২৭ মে বুধবার ফজরের নামাজ থেকে তাকবিরে তাশরিক পড়া শুরু করতে হবে। ৩১ মে রোববার আসরের নামাজ পর্যন্ত এ তাকবির পড়তে হবে।


তাকবির, তাহলিল ও তাহমিদের এগুচ্ছ মালা হচ্ছে তাকবিরে তাশরিক। মহান আল্লাহর বড়ত্ব, একত্ববাদের স্বীকৃতি ও প্রশংসায় নিয়োজিত থাকে মুমিন মুসলমান।


প্রাপ্ত বয়স্ক প্র্যত্যেক নারী-পুরুষ, মুকিম-মুসাফির, গ্রামবাসী-শহরবাসী সবার জন্য একাকি কিংবা জামাআতে ফরজ নামাজ আদায়ের পর একবার তাকবিরে তাশরিক আদায় করা ওয়াজিব। তাই উল্লেখিত তারিখে প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত সময়ে তাকবিরে তাশরিক পড়া জরুরি। এ ছাড়া সব সময় তাকবিরে তাশরিক পড়তে থাকা মুস্তাহাব আমল।


তাকবিরে তাশরিক:

"আল্লাহু আকবর, আল্লাহু আকবর; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর; ওয়ালিল্লাহিল হামদ"।


প্রত্যেক ওয়াক্তে তাকবিরে তাশরিক একবার পড়া ওয়াজিব আর ৩ বার পড়া মুস্তাহাব। এ ৫ দিনে মোট ২৩ ওয়াক্ত নামাজে তাকবিরে তাশরিক পড়তে হয়। এ হুকুম প্রত্যেক আরবি বছরের উল্লেখিত ৫ দিনের জন্যই প্রযোজ্য।


আল্লাহতাআলা মুসলিম উম্মাহকে উক্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়ার মাধ্যমে আল্লাহর বড়ত্ব, একত্ববাদের ঘোষণা ও প্রশংসা করে যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ভালোবাসার ভাগিদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ad-spce

ইসলাম ও জীবন

ad-spce

সর্বশেষ আপডেট

তাকবিরে তাশরিক পড়ুন— বুধ থেকে রোববার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা এডিবির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উলটে নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্যমন্ত্রীর উদ্যোগে সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে ---এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যানজটে স্থবির সিলেট-ঢাকা মহাসড়ক, বাড়ছে যাত্রী দুর্ভোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce