পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান ---------জেলা প্রশাসক

বিজ্ঞপ্তি

এপ্রিল / ২৩ / ২০২৬

পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান ---------জেলা প্রশাসক
ad-spce

সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান, যা একটি জাতির সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টিহীনতার কারণে আমাদের শিশু-কিশোররা মেধা ও সক্ষমতার দিক থেকে প্রতিযোগিতামূলক বিশ্বে অনেকাংশে পিছিয়ে পড়ছে। তাই সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা-বাবাদের শিশুদের খাদ্যাভ্যাসের প্রতি আরও যত্নবান হতে হবে এবং স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, অনুপযুক্ত খাদ্যাভ্যাস, প্রাকৃতিক ও সুষম খাদ্যের পরিবর্তে অতিমাত্রায় প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক আমাদের নতুন প্রজন্মকে শারীরিকভাবে দুর্বল ও মেধাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, শিশু-কিশোর, গর্ভবতী মা ও প্রবীণসহ সকল বয়সী মানুষের পুষ্টি নিশ্চিত করতে হলে সবাইকে একযোগে সচেতনতা বাড়াতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান চৌধুরী, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল হক আকন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান ---------জেলা প্রশাসক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তিন দিন সিলেট থেকে বিকল্প সড়কে যেতে হবে ঢাকায়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

করমুক্ত আয়ের ন্যূনতম সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি'র উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যের হিলিংডন বারার লেবার পার্টি থেকে তৃতীয়বারের মত কাউন্সিলর প্রাথী হয়েছেন মোহাম্মদ ইসলাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যের হিলিংডন বারার লেবার পার্টি থেকে তৃতীয়বারের মত কাউন্সিলর প্রাথী হয়েছেন মোহাম্মদ ইসলাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce