লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরাইল, বাড়ছে উদ্বেগ

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৭ / ২০২৬

লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরাইল, বাড়ছে উদ্বেগ
ad-spce

আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যেই দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরাইল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 


ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ডিভিশন ১৬২-এর সেনারা দক্ষিণ লেবাননে ‘বাফার জোন’ বা নিরাপত্তা বলয় সম্প্রসারণের লক্ষ্যে অভিযান চালাবে। এই ডিভিশনটি সেখানে আগে থেকেই মোতায়েন থাকা আরও দুটি সেনা ডিভিশনের সঙ্গে যোগ দেবে।


এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে একটি ‘বড় বাফার জোন’  গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ঠেকানো যায়।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছোড়ে। এরপর মার্চের শুরুতে ইসরাইল লেবাননের ওপর হামলা জোরদার করে।


ইসরাইলি বাহিনী লেবাননজুড়ে বিমান ও স্থল হামলা চালানোর পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের বিভিন্ন উপশহরের বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। 


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরাইলের হামলায় অন্তত ১ হাজার ১১৬ জন নিহত এবং ৩ হাজার ২২৯ জন আহত হয়েছেন।


এদিকে, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং কানডাসহ বিভিন্ন দেশ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইসরাইলের স্থল অভিযান আরও বিস্তৃত হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরাইল, বাড়ছে উদ্বেগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা : শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশে ফেরার অনুমতি আছে কি না, প্রশ্ন তসলিমা নাসরিনের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ট্রাম্পের ইরানে হামলা ১০ দিন বিলম্বের ঘোষণায় কমল তেলের দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাগড়াছড়িতে বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৫টির বেশি দোকান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবারও আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সীমান্তজুড়ে যাদের ডবল নেটওয়ার্ক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জানুন বিশ্ব নাট্য দিবস কি এবং কেনো

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্দশায় ইসরায়েলের সামরিক বাহিনী, সেনাপ্রধানের জরুরি সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce