মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

পুণ্যভূমি ডেক্স

অগাস্ট / ২৬ / ২০২৬

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
ad-spce

নরসিংদীর পলাশে নিজ সংসদীয় আসনে সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ সফরের শুরুতে তিনি তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এসময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।


পরে মন্ত্রী পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ad-spce

ইসলাম ও জীবন

ad-spce

সর্বশেষ আপডেট

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিয়ানীবাজার কান্সার এন্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় ২ দিনে বন্ধ ২ শতাধিক হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেড় মাসের মাথায় আবারও ভাঙল খোয়াইয়ের বাঁধ, প্লাবিত ২০ গ্রাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই,ব্যারিস্টার মোস্তাকিম রাজার শোক০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৪ জনের জেলা প্রশাসন থেকে সহায়তা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের ওসমানীনগরে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce