নিজস্ব প্রতিবেদক
অগাস্ট / ২২ / ২০২৬
সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। শনিবার সকাল পৌণে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন।
মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। তিন ছেলের জনক সেলিম আহমদ ফলিকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে।
শ্রমিক নেতা আলী আকবর রাজন জানান, সেলিম আহমদ ফলিকের জানাযার নামাজ আজ (শনিবার) বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি। তবে ২০২১ সালের নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী শোক বার্তায় বলেন,
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের একাধিক বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এর ইন্তেকালে আমি গভীর শোকাহত।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।