মাউন্ট এডোরা হাসপাতালে সিসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

জুলাই / ২৮ / ২০২৬

মাউন্ট এডোরা হাসপাতালে সিসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad-spce

মঙ্গলবার (২৮ জুলাই)  দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের  প্রশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরী।


অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম তার স্বাগত বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের  প্রশাসক মাউন্ট এডোরা হাসপাতাল সিলেট পরিদর্শন করায় এবং স্বাস্থ্য সেবায় সিলেট সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রশাসক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরী হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার মান বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসা উন্নয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন এবং মাউন্ট এডোরা হাসপাতালের যৌথ সহযোগিতায় সিলেটের স্বাস্থ্যসেবা খাতকে আরও আন্তর্জাতিকমানে উন্নত করার ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে আহ্বান জানান।


অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসলাম সিলেটের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


বিশেষ অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ  প্রশাসককে স্বাস্থ্য সহ অত্যন্ত দক্ষতার সহিত সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী,  হাসপাতালের পরিচালক ডা. শাহেদ আহমদ,কিডনী বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব সহ হাসপাতাল এবং সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


উক্ত সভায় সভাপতির বক্তব্যে হাসপাতালের  চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান প্রাইমারি স্বাস্থ্যসেবায় সিলেট সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা পরিচালনা করেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান।


সভায় সিলেটের চিকিৎসা সেবার মানোন্নয়ন, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম এবং নাগরিক সেবা আরও সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মাউন্ট এডোরা হাসপাতালে সিসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এশিয়ায় জ্বালানির মজুত তলানিতে, হরমুজ সচলের নতুন প্রস্তাব ওমানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাল থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিসিএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির অভিনন্দন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃটেনের বাংগালী কমিউনিটি ব্যাক্তিত্ব ইয়াওর খান ও শাহেদ আহমদকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লন্ডনের গেটউইক বিমানবন্দরে হঠাৎ পানি সরবরাহে বিপর্যয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce