বিসিএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির অভিনন্দন

বিজ্ঞপ্তি

জুলাই / ২৮ / ২০২৬

বিসিএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির অভিনন্দন
ad-spce

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির পক্ষ থেকে ওলি খান এমবিই এবং নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল টিপু রহমান ও চিফ ট্রেজারার মুহাম্মাদ ফায়জুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যকর কমিটির ইন্টারন্যাশনাল অ্যান্ড রিলেশনস সেক্রেটারি এস আই আজাদ আলী এবং ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান ও হাসপাতালের এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল।


এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির উপদেষ্টা ও বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ও অনুপম নিউজের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, ডোনার মেম্বার শামিম আহমেদ, মোহাম্মদ আজিজুর রহমান, উপদেষ্টা ও বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, ডোনার মেম্বার আতাহির খান, ডোনার মেম্বার ও বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সুফি সোহেল আহমদসহ আরও অনেকে।


নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আন্তরিক শুভ কামনা জানিয়ে তাঁদের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে এবং কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


উল্লেখ্য, বিসিএ’র বহু সদস্য ২০০৬ সাল থেকে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। হাসপাতালের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। বিসিএ সদস্যদের এই সহযোগিতা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়তা করে আসছে।

ad-spce

প্রবাস সংবাদ

ad-spce

সর্বশেষ আপডেট

বিসিএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির অভিনন্দন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃটেনের বাংগালী কমিউনিটি ব্যাক্তিত্ব ইয়াওর খান ও শাহেদ আহমদকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লন্ডনের গেটউইক বিমানবন্দরে হঠাৎ পানি সরবরাহে বিপর্যয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ফ্রান্স

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব ঘরবাড়ি ছাড়তে বাধ্য আড়াই লক্ষাধিক মানুষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce