পুণ্যভূমি ডেক্স
জুলাই / ২৭ / ২০২৬
লন্ডনের Gatwick Airport-এ স্থানীয় একটি পানি শোধনাগারে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তীব্র পানি সরবরাহ বিপর্যয় ঘটে। এই সংকটের ফলে বিমানবন্দরের টার্মিনালে শৌচাগার অকার্যকর হয়ে পড়ে এবং বেশ কিছু রেস্তোরাঁ ও বার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।ঘটনার বিবরণমূল কারণ: স্থানীয় বাউফ বিচ পানি শোধনাগার কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট এর কারনে এমনটি হয়েছে। বিমানবন্দরের উভয় টার্মিনালে পানির চাপ কমে যায় ও সরবরাহ বন্ধ থাকে।
শৌচাগার ব্যবহারে সমস্যা ও খাবারের দোকান বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।কর্তৃপক্ষের পদক্ষেপবটল ওয়াটার বিতরণ করা হয়। যাত্রী ও কর্মীদের সহায়তায় বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে বোতলজাত পানি সরবরাহ করা হয়।
পানি সরবরাহকারী প্রতিষ্ঠান SES Water শোধনাগারটি পুনরায় সচল করে পানি বিশুদ্ধকরণের কাজ শুরু করে।