খাগড়াছড়িতে বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৫টির বেশি দোকান

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৭ / ২০২৬

খাগড়াছড়িতে বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৫টির বেশি দোকান
ad-spce

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫টিরও বেশি দোকান পুড়ে গেছে। 


আজ শুক্রবার (২৭ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের সূত্রপাত হয় বাজারের একটি গলিতে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। এতে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।


খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ও খাগড়াছড়ি থেকে আসা আরও একটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।


বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫টির বেশি দোকান পুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।


তিনি আরও জানান, প্রথমে একটি গলিতে আগুন লাগলেও দ্রুত তা দ্বিতীয় ও তৃতীয় গলিতে ছড়িয়ে পড়ে, ফলে পুরো বাজার ক্ষতিগ্রস্ত হয়। 


অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।


দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, রাত ৩ টার দিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বোয়ালখালী বাজারের আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিতে থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমান যাচাই না করে বলা যাবে না। বাসস

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

খাগড়াছড়িতে বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৫টির বেশি দোকান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবারও আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সীমান্তজুড়ে যাদের ডবল নেটওয়ার্ক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জানুন বিশ্ব নাট্য দিবস কি এবং কেনো

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্দশায় ইসরায়েলের সামরিক বাহিনী, সেনাপ্রধানের জরুরি সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১০ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণদাবী ফোরামের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce