লাখাইয়ে তেলজাতীয় ফসল উৎপাদনে নতুন দিগন্ত

পুণ্যভূমি ডেস্ক:

মার্চ / ২৩ / ২০২৩

Lakhai
ad-spce

হবিগঞ্জের লাখাই উপজেলায় তেলজাতীয় ফসল সরিষা কাটতে কম্বাইন্ড হারভেস্টারের ব্যবহার শুরু করেছেন কৃষকরা। ফলে এ শষ্য ঘরে তুলতে আর শ্রমিকের সংকট থাকবে না। শষ্য উৎপাদনে যন্ত্রের ব্যবহার কৃষকদের জন্য আশীর্বাদ বলে উপজেলা কৃষিবিভাগ মনে করছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর লাখাই উপজেলার হাওরে ২ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষক ও কৃষাণীরা এখন সরিষা কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
এবারই প্রথম সরিষা ঘরে তুলতে কম্বাইন্ড হারভেস্টারের ব্যবহার নতুন দিগন্তের সূচনা করল। উপজেলার মুড়িয়াউক, সাতাউক ও সিংহগ্রামসহ বিভিন্ন মাঠের কৃষক এখন সরিষা ঘরে তুলতে এ যন্ত্রের ব্যবহার করছেন।
কৃষকরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার লাখাইয়ে বেশি পরিমাণ জমিতে সরিষার চাষ হওয়ায় শ্রমিকের সংকট ছিল। তবে হারভেস্টারের ব্যবহার করায় সেই সংকট দূর হয়েছে।
সাতাউক গ্রামের চাষি নজরুল ইসলাম, সিংহগ্রামের আব্দুল কুদ্দুছ ও শহীদুল হক জানান, আগে সরিষা কাটার জন্য শ্রমিকদের ফসল দিতে হত। এখন নগদ টাকার মাধ্যমে সরিষা ঘরে তোলা যাচ্ছে। এতে খরচ কমার পাশাপাশি শ্রমিক সংকটও দূর হয়েছে।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার বলেন, সরিষা চাষে কৃষকদের আগ্রহ অনেক বেড়েছে। এতে যন্ত্রের ব্যবহারের ফলে তাঁরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি স্বস্তিতে ফসল ঘরে তুলছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

ad-spce

হবিগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

লাখাইয়ে তেলজাতীয় ফসল উৎপাদনে নতুন দিগন্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক বছর পর জগন্নাথপুর পৌর শহরের সেই ছোট ব্রিজ পুনরায় চালু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীর নাক-কান-গলা বিভাগের উদ্যোগে ‘ওয়ার্ল্ড স্লিপ ডে’ পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদে কমলাপুরসহ রেলস্টেশনগুলো থাকবে ফাঁকা, রেলের শতভাগ টিকিট অনলাইনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুস্থ হয়ে সিলেটে ফিরলেন মেয়র আরিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের আকাশে দেখা যায়নি চাঁদ, রোজা শুরু শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৫৯টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগর বিএনপির নেতৃত্বে নাসিম-ইমদাদ-মাহবুব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুইজ প্রতিযোগিতা প্রমাণ করলো,আমাদের শিক্ষার্থীরা পুঁথিগত শিক্ষার বাইরেও চর্চা করে থাকে : এডভোকেট নাসির খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে'র চেয়ারম্যান মাহমাদুর রশীদের ইন্তেকাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce