এক বছর পর জগন্নাথপুর পৌর শহরের সেই ছোট ব্রিজ পুনরায় চালু

জগন্নাথপুর প্রতিনিধি:

মার্চ / ২৩ / ২০২৩

Setu
ad-spce
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বুকচিরে বয়ে গেছে নলজুর নদী। নদীর উপর রয়েছে ছোট-বড় দুইটি ব্রিজ। এসব ব্রিজের মাধ্যমে যুগযুগ ধরে জগন্নাথপুর-সিলেট লাইনে যোগাযোগ রক্ষা হয়ে আসছে। এর মধ্যে গত প্রায় এক বছর আগে হঠাৎ করে শহীদ মিনার এলাকায় নলজুর নদীর উপর থাকা ছোট ব্রিজের একাংশ দেবে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধু পায়ে হেঁটে চলাচল করেন মানুষ। ফলে পৌর শহরে যানজট আরো বেড়ে যায়।
অবশেষে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে দেবে যাওয়া সেই ছোট ব্রিজটি মেরামত করে আবারো সচল করা হয়েছে। পুরাতন পাকা ব্রিজের দেবে যাওয়া অংশে স্টিলের পাটাতন ও র‌্যালিং বসিয়ে কাজ করা হয়েছে। ২২ মার্চ বুধবার কাজ শেষ হয়ে পুনরায় ব্রিজটি চালু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। মনের আনন্দে দীর্ঘদিন পর আবারো ছোট গাড়ি ও মানুষ চলাচল করছেন বলে স্থানীয় পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ জানান।  
এ বিষয়ে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, পৌর শহরের যানজট নিরসনে ও জনভোগান্তি লাঘবে পৌরসভার উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এ ব্রিজটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছে।
ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

এক বছর পর জগন্নাথপুর পৌর শহরের সেই ছোট ব্রিজ পুনরায় চালু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীর নাক-কান-গলা বিভাগের উদ্যোগে ‘ওয়ার্ল্ড স্লিপ ডে’ পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদে কমলাপুরসহ রেলস্টেশনগুলো থাকবে ফাঁকা, রেলের শতভাগ টিকিট অনলাইনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুস্থ হয়ে সিলেটে ফিরলেন মেয়র আরিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের আকাশে দেখা যায়নি চাঁদ, রোজা শুরু শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৫৯টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগর বিএনপির নেতৃত্বে নাসিম-ইমদাদ-মাহবুব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুইজ প্রতিযোগিতা প্রমাণ করলো,আমাদের শিক্ষার্থীরা পুঁথিগত শিক্ষার বাইরেও চর্চা করে থাকে : এডভোকেট নাসির খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে'র চেয়ারম্যান মাহমাদুর রশীদের ইন্তেকাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

atyest

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce