মাধবপুরে সড়ক দুর্ঘটনা একই পরিবারের চারজনসহ নিহত ৫

পুণ্যভূমি ডেস্ক

জানুয়ারী / ০৭ / ২০২৩

মাধবপুরে সড়ক দুর্ঘটনা একই পরিবারের চারজনসহ নিহত ৫
ad-spce

বিমানবন্দর থেকে প্রবাসীকে আনতে গিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার একই পরিবারের চারজনসহ নিহত ৫। নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগর গ্রামের একই পরিবারের আতিকুর রহমান শিহাব (১৫), মেয়ে সাদিয়া (২৬), মেয়ের জামাই আব্দুস সালাম (৩৫), শিশুকন্যা হাবিবা (২), তাদের মাইক্রোবাস চালক ছাদির আলী(৩২)। তার বাড়ি কুলাউড়ার কমলাছিলা গ্রামে।
শনিবার ভোর রাতে হবিগঞ্জের মাধবপুরে শাহপুর এলাকায় মেটাডোর ইন্ডাস্ট্রির সামনে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটানাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত প্রবাসী রাজু মিয়া (২৮) ও পিতা ক্বারী নুরুল হক (৫৬), পুত্র নিশাদসহ ৩ জন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। দুর্ঘটনাস্থল থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে মৌলভীবাজার আসার পথে মাইক্রোবাসটির সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় একটি বালু বোঝাই ট্রাক ও পিক-আপের ত্রিমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।

ad-spce

হবিগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

মাধবপুরে সড়ক দুর্ঘটনা একই পরিবারের চারজনসহ নিহত ৫

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধরা ট্রফি খড়া কাটাতে চায় বরিশাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কর আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জকিগঞ্জে মিশন ওয়ান মিলিয়নের কম্বল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এক বছরে সড়কে ঝরলো ৩৩৭ প্রাণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে শফিক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce