ওসমানীর নাক-কান-গলা বিভাগের উদ্যোগে ‘ওয়ার্ল্ড স্লিপ ডে’ পালিত

বিজ্ঞপ্তি

মার্চ / ২৩ / ২০২৩

Osmani seminar
ad-spce

প্রতি বছর মার্চ মাসের ৩য় শুক্রবার বিশ্বব্যাপি পালিত হয় ‘ওয়ার্ল্ড স্লিপ ডে’।
২০০৮ সালে প্রথমবার ডড়ৎষফ ঝষববঢ় উধু পালন করে ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিন’-এর ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি। ঘুমের অভাবে শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়ে মানুষকে জানানোই ছিল এই কমিটির মূল উদ্দেশ্য। এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য, সু-স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য।
এই দিবস উদযাপন উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা এবং হেড-নেক সার্জারী বিভাগের  উদ্যোগে ২১ শে মার্চ মংগলবার রাতে নগরীর এক অভিজাত রেষ্ঠুরেন্টের বল রুমে বৈজ্ঞানিক সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
নাক-কান-গলা এবং হেড-নেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান এবং এসোসিয়েশন ফর সার্জন ফর স্লিপ এপনিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শরীফুল হাসান।
প্রায় শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. মো: আব্দুল হাফিজ শাফীর সঞ্চালনায় সেমিনারের শুরুতেই "ঝষববঢ় রং ঊংংবহঃরধষ ভড়ৎ ঐবধষঃয" শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা: আরিফুল হক চৌধুরী।
প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাশুকুর রহমান চৌধুরী, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.ইমাদ হোসেন চৌধুরী এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরী মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শেখ এ এইচ এম মেসবাহ উল ইসলাম।
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচ বলেন, " আমাদের 'স্লিপ হাইজিন' মেনে চলা উচিত। আজকাল আমরা বহু রাত পর্যন্ত মোবাইল ঘাঁটি, আবার ভোরে আল্যার্ম দিয়ে উঠি। প্রয়োজনে  ঘুমাতে যাওয়ার এক দু’ ঘণ্টা আগে থেকে মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকুন। মেলাটোনিন হরমোন, যা আমাদের ঘুমাতে সাহায্য করে, সেটা বিকেলের রোদ গায়ে লাগিয়ে বাড়িয়ে নিন। ডঐঙ বলছে ক্যান্সারের সম্ভাবনা বাড়াচ্ছে কম ঘুমের জন্য। এছাড়াও তিনি জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে নিয়মিত স্লিপ সার্জারী হচ্ছে"।
আলোচনা সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র সহকারী সেলস ম্যানেজার সাইফুল হাসান। বিজ্ঞপ্তি

ad-spce

স্বাস্থ্য

ad-spce

সর্বশেষ আপডেট

ওসমানীর নাক-কান-গলা বিভাগের উদ্যোগে ‘ওয়ার্ল্ড স্লিপ ডে’ পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদে কমলাপুরসহ রেলস্টেশনগুলো থাকবে ফাঁকা, রেলের শতভাগ টিকিট অনলাইনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুস্থ হয়ে সিলেটে ফিরলেন মেয়র আরিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের আকাশে দেখা যায়নি চাঁদ, রোজা শুরু শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৫৯টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগর বিএনপির নেতৃত্বে নাসিম-ইমদাদ-মাহবুব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুইজ প্রতিযোগিতা প্রমাণ করলো,আমাদের শিক্ষার্থীরা পুঁথিগত শিক্ষার বাইরেও চর্চা করে থাকে : এডভোকেট নাসির খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে'র চেয়ারম্যান মাহমাদুর রশীদের ইন্তেকাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

atyest

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সোমবার বিশ্ব বেতার দিবস। সারা বিশ্বের মত সিলেট বেতারও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিবসটি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce