কম্পিউটার সিটি মার্কেটে আগুন: ব্যাপক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৯ / ২০২৩

Computer market
ad-spce

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টায় কম্পিউটার সিটি মার্কেটের গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা ভবনে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা থাকার জন্য এখনো তারা তাদের দোকানগুলোতে প্রবেশ করতে পারছে না।
গতকাল আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে গিয়েছিলেন পঞ্চম তলার রোজেন টেক লিমিটেডের স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন আহমেদ বাবর। তিনি বলেন, মার্কেট থেকে বের হওয়ার আগে পণ্য ডেলিভারি দেওয়ার জন্য কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ প্যাকেট করে দোকানের মেঝেতে রেখে এসেছিলাম। যতটুকু দেখতে পেয়েছি যন্ত্রাংশ সবই ভিজে গেছে। আমার প্রায় ২৫ থেকে ৩০  লাখ টাকার কম্পিউটার প্রিন্টার ও অন্যান্য যন্ত্রাংশ ভিজে গেছে। আমার এই প্রতিষ্ঠানের কোন বিমা করা নেই। এখন এই ক্ষতি আমি কেমনে সামাল দিবো বুঝতে পারছি না।
৯ তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলার প্রাইম কম ট্রেডিং লিমিটেড স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, আগুন নেভাতে যে পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে এতে আশপাশের অন্যান্য দোকানেও পানি প্রবেশ করেছে। যেখানে আগুনের সূত্রপাত সেখানকার অধিকাংশ দোকানই কম্পিউটার ও কম্পিউটার এক্সেসরিজ যন্ত্রাংশের। পানিতে ভিজে এসব দোকানের অধিকাংশ পণ্যই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের অফিসের কম্পিউটার প্রিন্টারসহ অন্য কাগজপত্র ভিজে গেছে। তাতে প্রায় ১ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছি।
পাঁচ তলার গ্লোবাল সিকিউরিটি লিমিটেডের একজন শেয়ার হোল্ডার শফিকুল ইসলাম জানান, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলতে পারছি না। ৫ তলা থেকে নিচের দিকে যে পরিমাণ পানির স্রোত নামছে তাতে আশঙ্কা করছি আমাদের কম্পিউটারসহ ইলেকট্রনিকগুলোর ব্যাপক ক্ষতি হতে পারে। তবে এখনো আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে লাগা আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমেকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন নয়তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

কম্পিউটার সিটি মার্কেটে আগুন: ব্যাপক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃষ্টিতে প্রান ফিরে পেয়েছে চুনারুঘাটের ফসলি জমির; স্বস্তির হাসি কৃষকের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা কৃষি উন্নয়ন বিষয়ক কোর কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০০ টাকা কমেছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুবাইয়ে ঘুমন্ত অবস্থায় গোলাপগঞ্জের যুবকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে জীবিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce