রমজানে ব্যাংক লেনদেন পাঁচ ঘন্টা

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৭ / ২০২৩

bank lenden
ad-spce

পবিত্র রমজান মাসের পুরো সময়ে ব্যাংকের লেনদেন চলবে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে। সরকারি-বেসরকারি সব ব্যাংকে সকাল সাড়ে ৯টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চালু থাকবে। তবে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ ব্যাংকগুলো লেনদেন পরবর্তী সময়ে আনুষঙ্গিক কাজ সম্পন্ন হবে।

প্রথম রোজা থেকে এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম দিন ছিলো শুক্রবার, দ্বিতীয় দিন ছিলো শনিবার। সাপ্তাহিক ছুটির দুই দিন শেষে গতকাল রোববার ছিলো মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে রমজানের ৩ দিন পার হওয়ার পর আজ সোমবার (২৭ মার্চ) থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস।

গত বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। ওই প্রজ্ঞাপনে নতুন এ সময়সূচি উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল ৯.৩০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১.১৫টা থেকে ১.৩০ টা পর্যন্ত জোহরের নামায়ের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

অন্যান্য সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। রমজান শেষে অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

রমজানে ব্যাংক লেনদেন পাঁচ ঘন্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী বীর শহিদানদের প্রতি জেলা আ'লীগের শ্রদ্ধা নিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

'মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ' স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফসলরক্ষা বাঁধ কেটে মাছ শিকার,চারশত একর ধান হুমকির মুখে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপবাগে প্রবাসীর বাসায় নাশকতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ’র রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নগরীর বিভিন্ন মাদ্রাসায় ডা. আরমান আহমদ শিপলুর রামাদ্বানের শুভেচ্ছা বিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে ইট ভাটা ও প্লাস্টিক কারখানার কারণে পরিবেশ দূষণ : দ্রুত অপসারণের নোটিশ মেয়রের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে : শফিকুর রহমান চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce