দুবাইয়ে ঘুমন্ত অবস্থায় গোলাপগঞ্জের যুবকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি

মার্চ / ২৮ / ২০২৩

mritthu
ad-spce

দুবাইয়ে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমন্ত অবস্থায় আক্কাস আলী নামে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। 
রোববার (২৬ মার্চ) নিজ রুমে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
সে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। ৫ বোন ও ৪ ভাইয়ের মধ্যে আক্কাস আলী ৫ম ছিলেন। 
বিষয়টি নিশ্চিত করেন তার মামাতো ভাই রুহুল আমিন। 
তিনি বলেন- প্রায় ৮/৯ মাস আগে তিনি জীবিকার তাগিদে দুবাইয়ে যান। সেখানে একটি রেস্টুরেন্টে শ্রমিকের কাজ করতেন তিনি। রোববার সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তিনি নিজ রুমে ঘুমিয়ে পড়েন। যোহরের দিকে নামাজের জন্য অন্যরা এসে ডাক দেন। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে তারা তার লাশ দেখতে পান। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। 
এদিকে আক্কাস আলীর মৃত্যুর খবর দেশে এসে পৌঁছালে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দুবাইয়ে ঘুমন্ত অবস্থায় গোলাপগঞ্জের যুবকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে জীবিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান স্বাধীনতা বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পূর্ণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাদিমপাড়া ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রনি-তাসকিন নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিলাবৃষ্টিতে থেঁতলে গেছে কৃষকের স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না : পরিকল্পনামন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce