মহান স্বাধীনতা বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৮ / ২০২৩

masuk uddin
ad-spce

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ঘোষণার ফলশ্রুতিতে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করতে পারি। তিনি বলেন, স্বাধীনতার সেই স্বাদকে নতসাৎ করার জন্য এখনো রাজাকার, আলবদর ও ষড়যন্ত্রকারীরা তৎপর। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। কোনো ভাবেই বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন–মহান স্বাধীনতাকে নষ্ট করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। সুতরাং সর্বশক্তি দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে নবপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। পরিশেষে তিনি, পবিত্র মাহে রমজানে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান।
রবিবার চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে দুপুর ১২ টায় তালতলাস্থ গুলশান হোটেলের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।  পরিচালনার পাশাপাশি তিনি বক্তব্যে বলেন, জাতির পিতার নেতৃত্বেই আমরা মুক্তির স্বাদ পেয়েছি। ত্রিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে  স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে হবে।  তিনি আরও বলেন, সিলেটের লালমাটিয়া, আদিত্যপুর সহ বিভিন্ন জায়গায় রক্ষিত রাজাকারদের চিহ্নিত করতে হবে। তাদেরকে খুঁজে বের করতে হবে। রাজাকারদের বংশধরদের আওয়ামী লীগে স্থান দেওয়া যাবে না। ভিন্ন দল ও মতের এবং আদর্শের অনুসারীরা দলে ঢুকে দলকে নষ্ট করতে ওতপেতে থাকে। তাদেরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগে কোনো অপরাধীর স্থান হবে না। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, ৪ ও ১২ ওয়ার্ডের সভাপতি ফয়েজ খান পিয়ারা ও সাধারণ সম্পাদক মানিক মিয়া।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক  আজাদুর রহমান আজাদ,বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু,  কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম,  শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি , সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মোঃ আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ,  সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, উপদেষ্টামন্ডলীর সদস্য এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত। 
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, ফখরুল হাসান, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, ফয়সল আক্তার ছোবহানী ও  সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, এম.এ খান শাহীন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, মোঃ বদরুল ইসলাম বদরু, ফকরুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, আনোয়ার হোসেন আনার।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদের ইমাম মওলানা আবিদ হাসান রাহমানি। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মহান স্বাধীনতা বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পূর্ণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাদিমপাড়া ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রনি-তাসকিন নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিলাবৃষ্টিতে থেঁতলে গেছে কৃষকের স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না : পরিকল্পনামন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক ও অবিচ্ছেদ্য অংশ -সৈয়দা জেবুন্নেছা হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce