জ্যাকলিনের পর ফাঁসছেন নোরা ফাতেহি?

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৪ / ২০২২

জ্যাকলিন ফাতেহি
ad-spce

সম্প্রতি একটি মানিলন্ডারিং মামলায় অভিযুক্ত হিসেবে চার্জশিটে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নাম দিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এবার একই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহিকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

তার কাছ থেকে উপহারও নিয়েছেন এই অভিনেত্রী। একই অভিযোগ নোরার বিরুদ্ধেও উঠেছে। সম্প্রতি এ বিষয়ে দিল্লি পুলিশের ইকোনমিক্স অফেন্সেস উইংস নোরাকে জিজ্ঞাসাবাদ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে নোরাকে প্রায় ৫০টির মতো প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে ছিল— সুকেশের কাছ থেকে তিনি কী উপহার নিয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, তাদের কোথায় দেখা হয়েছে ইত্যাদি।

জানা গেছে, তদন্ত কর্মকর্তাদের সব রকম সহযোগিতা করেছেন নোরা ফাতেহি। তিনি জানিয়েছেন, জ্যাকলিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুকেশর সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলেছেন। নোরার দাবি, একটি আর্ট অনুষ্ঠানে সুকেশের স্ত্রীর সঙ্গে তার আলাপ হয়।

এরপর প্রায়ই তাদের কথা হতো। তারা তাকে বিএমডাব্লিউ ও অন্য জিনিস উপহার দিয়েছেন। তবে সুকেশের অপরাধ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। আর তার সঙ্গে তিনি খুব কম সময়ই কথা বলেছেন।

বেশিরভাগ ক্ষেত্রে তার ম্যানেজারের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের কথা হতো। সরকারি কর্মকর্তা সেজে একাধিক ব্যক্তির সঙ্গে জালিয়াতি করেছেন সুকেশ চন্দ্রশেখর।

এরপর দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংস-এর পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ ও তার স্ত্রী লীনা মারিয়া পল। গত বছরও নোরাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি।

তখন জানা যায়, সুকেশ অভিনেত্রী নোরা ফাতেহিকে বিএমডাব্লিউ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। পাশাপাশি তার কাছ থেকে হীরার গহনা ও দামি ব্যাগও উপহার পেয়েছেন এই কানাডিয়ান-মরক্কান অভিনয়শিল্পী।

সেই সময় নোরা দাবি করেন, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় তাকে গাড়িটি উপহার দিয়েছেন সুকেশ। আর চাবিটি এই নায়িকার হাতে তুলে দেন প্রতারক সুকেশের স্ত্রী লীনা মারিয়া পাল।

যদিও এই অভিনেত্রীর দাবি, ওই ঘটনার আগে কিংবা পরে তিনি কোনো উপহার নেননি। এমনকি গুচি ব্র্যান্ডের কোনো ব্যাগ তিনি সুকেশের কাছ থেকে উপহার পাননি।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce